দ্রুত এবং সহজ একটা রেসিপি | A quick and easy recipe

 দ্রুত এবং সহজ একটা রেসিপি শেয়ার করলাম ---

উপকরণ:

আলু              ১টা

গাজর            ১টা

কাঁচা লঙ্কা      ২টো

জিরে              ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো      ১ চা চামচ করে

নুন                  স্বাদমতো

ডিম                 ২টো

তেল                 পরিমান মতো

প্রনালীঃ

আলু খোসা ছাড়িয়ে খুব ছোট ছোট করে কুচিয়ে নিন, গাজর ও মিহি করে কুচিয়ে নিন। কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিন। একটা পাত্রে সবটা নিয়ে মশলা , নুন মাখিয়ে নিন, ডিম ফাটিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কড়াই বা ফ্রাইপ্যানে তেল গরম করে পুরোটা ঢেলে দিন তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখুন , মিডিয়াম আঁচে। কিছু ক্ষন পর ঢাকনা খুলে উল্টে দিন। ভেঙে যাবার সম্ভবনা থাকবে তাই সাবধানে ওল্টাবেন। আবার ঢাকা দিন । কিছু ক্ষন পরে নামিয়ে নিন।

নবীনতর পূর্বতন